linux লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
linux লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

রবিবার, ২১ আগস্ট, ২০১১

লিনাক্স মিন্ট এর জন্য কতিপয় প্রয়োজনীয় সফটওয়্যার ও তার ইন্সটলেশন।




লিনাক্স মিন্ট এর  জন্য কতিপয় প্রয়োজনীয় সফটওয়্যার ও তার ইন্সটলেশন (লিনাক্স মিন্ট ১০ “জুলিয়া” এ পরীক্ষিত।)
১।মোবাইল ভিডিও/অডিও কনভার্টারঃ অনেকেই এইরকম সফটওয়্যার খোজেন।বিশেষ করে যারা নতুন। আমিও এই সমস্যায় পরেছিলাম। তো যাই হোক আমি বর্তমানে মোবাইল ভিডীও/অডিও কনভার্টিং এর জন্য ২ টা সফটওয়্যার ব্যাবহার করি।
ক) মোবাইল মিডিয়া কনভার্টারঃ ইন্সটল করার জন্য গুগল এ mobile media converter লিখে সার্চ দিন। আশা করি একটা ডেব ফাইল পাবেন। ইন্সটল করে নিন।
খ) ট্রান্সমাজেডনঃ এটা আসলে একটা ভিডিও কোডার। চাইলে পিসির ফাইল এক ফরম্যাট থেকে আরেক ফরম্যাট এ নিতে পারেন।ইন্সটল করার জন্য টার্মিনালে লিখুনঃ sudo apt-get install transmageddon অথবা সাইনাপ্টিকে transmageddon লিখে সার্চ দিয়ে ইন্সটল করুন।
২। সিডি/ডিভিডি/ ভিডীও বার্নারঃ ব্রাসেরো ব্যাবহার করে দুই তিন বার ডস খাইছি । ব্রাসেরো(মিন্ট এর বিল্ট ইন বার্নার সফট) আমার মতামত অনুযায়ী ভাল না । যাই হোক আমি বার্নিং এর জন্য ২টা সফট ব্যাবহার করি।
ক) k3b (ডাটা বার্নিং এর জন্য): nero র কাছাকাছি একটা সফটওয়্যার । ইন্সটল করার জন্য সাইনাপ্টিকে গিয়ে k3b লিখে সার্চ দিন ।আশা করি পেয়ে যাবেন। খ)mandvd: ডিভিডী ভিডিও বার্নিং এর জন্য সফটওয়ার।ইন্সটল করার জন্য টার্মিনালে লিখুনঃ sudo apt-get install mandvd অথবা সাইনাপ্টিকে mandvd লিখে সার্চ দিন।আশা করি পেয়ে যাবেন।
৩।সিডি/ডিভিডি অথবা ভিডীও কাটারঃ avidmux বা kino চালাতে পারেন। ইন্সটল করার জন্য টার্মিনালে লিখুনঃ
ক)avidmux:  sudo apt-get install avidmux
খ) kino: sudo apt-get install kino
৪। ওয়েবক্যাম ক্যাপচারিং সফটওয়ারঃ আমি এর জন্য ক্যানারোমা ওয়েবক্যাম ভিউয়ার ব্যাবহার করি ।ইন্সটল করার জন্য টার্মিনালে লিখুনঃ sudo apt-get install camorama
এছারাও ওয়েবক্যাম ভিডিও ক্যাপচারিং সফটওয়্যার পেলাম।ইন্সটল করতে সাইনাপ্টিকে গিয়ে cheese লিখে সার্চ দিন। আশা করি পেয়ে যাবেন।
৫।মিডীয়া প্লেয়ারঃ ভিএলসি(vlc) এবং বানশি (banshee) ব্যাবহার করতে পারেন । সাইনাপ্টিকে পেয়ে যাবেন।
৬।এলবাম ট্যাগিং  সফটওয়্যারঃ easytag ব্যাবহার করতে পারেন। ইন্সটল করার জন্য টার্মিনালে লিখুনঃ sudo apt-get install easytag।kid3 ও ব্যাবহার করতে পারেন
৭। ডিভিডী মাউন্টারঃ ফিউরিয়াস আইএস ও অথবা এসেন্ট আই এস ও ব্যাবহার করতে পারেন ।
৮।পিসি সুইটঃ বাবর ভাইয়ের সুবাদে জানতে পারলাম wammu লিখে সাইনাপ্টিকে সার্চ দিন।
৯। ভিডীও এডিটরঃ ওপেন মুভি এডীটর ব্যাবহার করতে পারেনঃ sudo apt-get install openmovieeditor
১০। Inkscape : ইলাশট্রেটরের বিকল্প । সাইনাপ্টিকে পাবেন ।

লিনাক্স উবুন্টু এগুলা আসলে কি??


উইন্ডোজ ইউজার অনেকেই এই পোস্টের টাইটেল দেখে টিউনে ঢুকবে না।ফ্রিতে ফেলে বাঙ্গালী নাকি খড়কুটা নিতেও আপত্তি করে না কিন্তু যত আপত্তি শুধু জানালা ছেড়ে মুক্ত অপারেটিং সিস্টেম ব্যবহারের বেলায়।মুক্ত অপারেটিং সিস্টেম বলতে আমি লিনাক্সের কথা বলছি।অনেকের কাছে প্রশ্ন আসতে পারে লিনাক্স আসলে কি? লিনাক্স হলো উইন্ডোজের মতই একটি আলাদা পুর্নাঙ্গ ওপেনসোর্স অপারেটিং সিস্টেম।মুলত এটি অপারেটিং সিস্টেম না বলে বলা উচিত কার্নেল।লিনাক্স কার্নেলের অন্তর্গত মিন্ট,উবুন্টু,ফেডোরা,ডেবিয়ান,লুসিড লিঙ্কস ,রেডহাট প্রভৃতি হল এক একটি অপারেটিং সিস্টেম।
-কি মাথা আউলাইয়া গেসে?আচ্ছা আরেকটু খোলাসা করি।
যেমন, এক্সপি,ভিস্তা,সেভেন আমরা যে যেটাই ব্যবহার করি এগুলো হল এক একটি অপারেটিং সিস্টেম এবং এগুলোর কার্নেল হল উইন্ডোজ এনটি।তেমনি উবুন্টু, মিন্ট, ফেডোরা, ডেবিয়ান, ইউনিক্স , রেডহাট প্রভৃতি হল এক একটি অপারেটিং সিস্টেম এবং এগুলোর কার্নেল হল লিনাক্স।আপনি চাইলে আপনার ইচ্ছামত এদিক-সেদিক করে নতুন অপারেটিং সিস্টেম বানাতে পারেন।লিনাক্সকে ভিত্তি করে যে সব অপারেটিং সিস্টেম গড়ে উঠে তাদের লিনাক্স ডিস্ট্রিবিউশান বা লিনাক্স ডিস্ট্রো বলা হয়। এখন আসুন কাজের কথায়,অরিজিনাল উইন্ডোজ এর সিডি কিনতে আপনার খরচ হবে প্রায় ১০০ ডলারের উপর।যেহেতু এই সামর্থ্য আমাদের নেই তাই আমরা চোরা (পাইরেটেড) সিডিগুলো কিনে ব্যবহার করছি।অথচ লিনাক্স সম্পুর্ন ফ্রি।চাইলে আপনি ডাউনলোড করতে পারেন অথবা বন্ধুবান্ধব থেকে থাকলে সিডিতে রাইট করে নিতে পারেন।আপনি বলতে পারেন,
"আরে ধুর!! লিনাক্সে গুরুত্বপুর্ন সফটওয়ার ব্যবহার করা যায় না"..
-আপনি কনফিডেন্সের সাথে ১০০%  ভুল। :D
আপনি যে সব সফটওয়ার ব্যবহার করছেন যেমন,ব্রাউজ এর জন্য মজিলা ফায়ারফক্স,ক্রোম,অপেরা,থান্ডারবার্ড, গান শোনার জন্য ভিএলসি প্লেয়ার,লেখার জন্য অভ্র কিবোর্ড সবেই তো ওপেনসোর্স। এগুলো লিনাক্সে ব্যবহার করা যাবে।এগুলোইতো আপনি আপনার কম্পিউটারে ব্যবহার করছেন।এছাড়া ফটোশপের বিকল্প গিম্প,লিঙ্কস্পেস,অটোক্যাডের বিকল্প কিউক্যাড,গুগল স্কেচাপ সব ব্যবহার করতে পারবেন একদম ফ্রিতে।ত্রিডি গেম খেলতে উইন্ডোজের কথা চিন্তা করছেন? দরকার কি এসবতো লিনাক্সেও খেলা যায়।সাথেতো কার্ড,পোকার,ছোটদের জন্য অন্যান্য গেম আছেই। :D
মোদ্দাকথা কোন সফটওয়ার আপনাকে কিনতে হবে না!! লিনাক্সে সফটওয়ার ম্যানেজার নামে একটা আলাদা বিভাগ আছে যেখান থেকে আপনি প্রয়োজনীয় সব সফটওয়ার ফ্রিতে ডাউনলোড করতে পারবেন।  আরে ভাই তারপরও সমস্যা মনে হলে,উইন্ডোজের সফটওয়্যারগুলোই ওয়াইন নামে একটা এপ্লিকেশান দিয়ে ব্যবহার করতে পারবেন।অসুবিধার অযুহাত ঢাকুন সদিচ্ছার প্রবলতায়। চিন্তা করুন,লিনাক্স এ ভাইরাস এর কোন বেল নেই।তাই সিকিউরিটি নিয়ে আপনাকে ভাবতেই হবে না।নিশ্চিন্তে ইন্টারনেটে ভ্রমন করতে পারবেন।গুরুত্বপুর্ন পাসোয়ার্ড নিয়ে কোন চিন্তাই করতে হবে না।পৃথিবীর তাবত সব অনলাইন ব্যাংকিং সিস্টেম,সয়ংক্রিয়ভাবে ট্রেন-বাস এর টিকিট কাটার সিস্টেম সব লিনাক্স অপারেটিং সিস্টেমে পরিচালিত হচ্ছে।এই মুক্ত অপারেটিং সিস্টেম ব্যবহার করে একভাবে যেমন অর্থের সাশ্রয় হচ্ছে তেমনি সাশ্রয় হচ্ছে সময়ের।অথচ অভাগা আমরা এখনো সেই ভাইরাস-এন্টিভাইরাস, সিকিউরিটির চিন্তা নিয়ে ব্যাস্ত। :?
লিনাক্স নিয়ে আমি তেমন অভিজ্ঞ নই কিন্তু গত কয়েকদিন ব্যবহার করে খুবেই ভাল লাগছে।আপনারাও ব্যবহার করে দেখুন না।ভালো লাগবে আশাকরি।আলাদা পার্টিশান করার দরকার নেই আপাতত উইন্ডোজের পাশাপাশি ব্যবহার করে দেখুন।লিনাক্স সম্পর্কিত যেকোন সমস্যা সমাধানের জন্য লিনাক্স কমিউনিটি আপনাকে সাহায্যের জন্য প্রস্তুত।টেকটিউনস ও লিনাক্সের জন্য আলাদা একটি বিভাগ আছে। ইতিমধ্যে আপনাদের সাহায্য করার জন্য FOSSBD সংগঠন এবং সম্পুর্ন ডেডিকেটেড লিনাক্স ফোরাম নতুন করে সৃষ্টি হয়েছে।এছাড়াও বাংলা বিভিন্ন ফোরাম যেমন প্রজন্ম, রংমহলে এবং অন্যান্য ফোরামে ওপেনসোর্স নিয়ে আলাদা বিভাগ খোলা হয়েছে।আপনার সদিচ্ছাই পারে দেশকে পাইরেসীর গ্লানিমুক্ত করতে। আসুন না অন্তত একটিবার লিনাক্স ব্যবহার করে দেখি।আসুন অর্থ ও শর্তের বেড়াজাল মুক্ত, পাইরেসির কলঙ্ক ও গ্লানি মুক্ত, ভাইরাস মুক্ত কম্পিউটিং কে এগিয়ে নিয়ে যাই সামনের দিকে।

বাংলাদেশী লিনাক্স ব্যবহারকারী জরিপ ২০১১ চলছে


উবুন্টু বাংলাদেশের মেইলিং লিস্টের একটা পোস্টের সূত্র ধরে এখন বাংলাদেশে লিনাক্স ব্যবহারকারী জরিপ চলছে। আপনি যদি কখনো কখনো, আংশিক বা পূর্ণ সময়ের জন্য লিনাক্স ব্যবহারকারী হয়ে থাকেন তাহলে দয়া করে এই জরিপে অংশ নিন। আপনার পরিচিত কোন অফলাইন লিনাক্স ব্যবহারকারী থাকলে তাদের ডেটাও জেনে নিয়ে আপনি পূরণ করে দিতে পারেন। আশা করছি ৩১শে মে'র মধ্যেই সমস্ত ডেটা পেয়ে যাব।
উল্লেখ্য যে আপনার পার্সোনাল ডেটা (ফোন নং, ঠিকানা বা ইমেইল) কখনো বাইরে শেয়ার করা হবে না। এই ডেটা দিয়ে আমরা বাংলাদেশে লিনাক্স প্রসার সম্পর্কে সঠিক তথ্য জোগাড় করতে চাই, যা ভবিষ্যতে বিভিন্ন জেলায় লিনাক্স প্রসার এবং বিভিন্ন গেটটুগেদার বা ইভেন্ট আয়োজনের সময় আমাদেরকে গাইড করবে। এই ডেটা শুধু আমি আর শিপলু (ফ্রীল্যান্সার, প্রজন্ম ফোরামের মডু) দেখতে পারি, এছাড়া হয়তো ইভেন্ট আয়োজনের স্বার্থে উন্মাতাল তারুণ্য ভাইয়ের (উবুন্টু বাংলাদেশের বর্তমান প্রেসিডেন্ট) সাথে এটা শেয়ার করা হবে।
তবে তথ্য হওয়া চাই উন্মুক্ত, তাই পার্সোনাল ডেটা বাদে বর্তমান ডেটাবেস দেখতে এখানে ক্লিক করুন।
জরিপের ফর্মটা নিচে এমবেড করতে চেয়েছিলাম, কিন্তু নিচ্ছে না। তাই এতে অংশ নিতে এখানে ক্লিক করুন। (২ থেকে ৫ মিনিট লাগতে পারে)। অন্যকে বলার জন্য সহজ লিঙ্ক হল http://bit.ly/lubd11 (lubd11 = Linux Users Bangladesh 2011)।
ধন্যবাদ।
অতিরিক্ত তথ্য:
এছাড়া আপনারা যথেষ্ট উৎসাহী হলে counter.li.org এ নিজেকে লিপিবদ্ধ করতে পারেন। এখানে সারা বিশ্বের লিনাক্স ব্যবহারকারী সম্পর্কে একটা পুরাতন ডেটাবেস আছে। দেখতে পারেন। এরা একটা ব্যাজ দেয়।

উবুন্টু ও লিনাক্স মিন্টে বাংলাসহ যে কোন ভাষা লিখুন ( মিন্ট ১০ জুলিয়া)


প্রথমত, পোষ্টটা লিনাক্স এ নতুনদের জন্য
তা এখন যেভাবে কাজ শুরু করবেন তা হলঃ
১. সফটওয়ার ম্যানেজার থেকে দুইটা সফটওয়ার ইন্সটল করেন
        • scim-avro
        • scim-m17n
২. ইনপুট চেঞ্জ করেন মানে scim কে ডিফল্ট ইনপুট দেন
যেভাবে scim কে ডিফল্ট ইনপুট করবেনঃ
                • মেনু থেকে টার্মিনাল ওপেন করেন
                • টাইপ করেনঃ im-switch -c (স্পেস টা খেয়াল করবেন)
                • তারপর এণ্টার..... ৫ নম্বর অপশনে use scim via xim (scim) সিলেক্ট করেন (scim bridge না কিন্তু)
                • সেভ করে বের হয়ে পিসি রিস্টার্ট করেন
ব্যাস কাজ শেষ ….......অন্যান্য লিনাক্স মিণ্ট ও উবুন্তু তেও এই পদ্ধতি কাজ দিবে
ও আরেকটা কথা গ্লোবাল সেটআপ এ গিয়ে কি এসাইন করা যায় যেমনঃ ctrl+space.........মানে উইন্ডোজের F12 বাটনের মত...scim অন অফ হয়.work panel(task panel) এ scim setup এর জন্য আইকন আসে :)
এছাড়া ভাষা সিলেক্ট করা যায় মানে কি কি ভাষায় টাইপ করতে চান....বাংলার জন্য অভ্র ফোনেটিক টা ইউজ করা বেশি সহজ।
অভ্র টীমকে ধন্যবাদ.......
সময় থাকলে একটা গান শুনেনঃ

বার লিনাক্সের পিছে লেগেছে এন্টি ভাইরাস ( ! )



রাসেল ১৩ হাযির হল আজব এক ক্যাচাল নিয়ে, ক্যাচাল কেনো তা জানতে পারবেন একেবারে শেষে । উইন্ডোজ মানেই এন্টি ভাইরাস সেটআপ দেয়া, আমরা যখনি উইন্ডোজ সেটআপ দেই তখনি নটিফিকেশন বারে "Your computer might be at risk" কথাটা আসতে থাকে । তো এই যখন অবস্থা তখন উইন্ডোজের অনেক ইউজার দেখা গেছে লিনাক্সের দিকে ঝুকে পড়েছে স্বজীবন (দুষ্ট লোকে একে কম্পিউটার বলেও ডাকে) বাঁচাতে !
কিন্তু কথা হোল লিনাক্স সম্পুর্ণরুপে ভাইরাস মুক্ত একটি অত্যন্ত শক্তিশালী অপারেটিং সিস্টেম, তবে কেনো এতে আমরা এন্টি ভাইরাস ব্যবহার করবো ?
জনপ্রিয় ইংরেজি পত্রিকা পিসি ওয়ার্ল্ড তাদের এক ফিচারে এ নিয়ে আলোচনা করেছেন, আমি সেখান থেকে খুব গুরুত্বপুর্ণ কিছু অংশ তুলে দিলাম ।
Windows XP, left unpatched, is vulnerable to malware that can make it shrivel up and die within a few minutes of being connected to the Internet. Even after patching, Windows is still subject to virus and spyware attacks that make third-party security tools a must. Linux, on the other hand, has a reputation for being relatively impervious to attack via the Net. But is it really immune to the threats that stalk Windows?
The answer has long been, and still is, a qualified yes. Sure, occasionally viruses, worms, and rootkits are written specifically to compromise Linux systems. But if you avoid a couple of major blunders, those relatively few threats are unlikely to do you any real harm, for reasons I'll go into below. To sleep utterly soundly, however, you may still need to take some steps to malware-proof your Linux system.
Here's another reason Linux tends to deflect spyware: By default, most Linux distributions wisely set you up as a lower-privilege user, with a type of account that generally can't allow malicious code to take over the system. Were you to somehow permit a Linux virus or worm to run on your computer, the fact that you are not logged in on the all-powerful root account prevents the malware from attacking the system's (and other users') files. That's why you typically have to log in as root (with the root password) to change Linux system configurations. In contrast, the default Windows XP user account is the full-privilege administrator, which gives viruses and other threats greater leeway to infect and damage the PC.
তো এই যে দেখুন আমাদের ক্যাস্পারস্কি মামাও তাহার বিশাল ভুঁড়ি (মেদ যুক্ত) নিয়া " Kaspersky Endpoint Security for Linux " বের করে ফেলেছে
kaspersky
তারা আবার এর ৩০ দিনের একটা ট্রায়াল দিচ্ছে যদি কারো ডালো করতে মনা চায়, তাইলে এখানে ক্লিকান !
eset
এইদিকে আমাদের ইসেট ভাইয়া এনেছে " ESET File Security for Linux/BSD/Solaris ", উনারাও ৩০ দিনের ট্রায়াল দিচ্ছে, ডালো করতে এইখানে ক্লিকান !
কিন্তু লিনাক্সে কি আসলেই ভাইরাস নেই ? ? ?
আছে, খুব সামান্য হলেও আছে, কি কি ভাইরাস থাকতে পারে তার পুরো তালিকা নিচে দিলাম,
Trojans
* Kaiten - Linux.Backdoor.Kaiten trojan horse
* Rexob - Linux.Backdoor.Rexob trojan

Viruses
* Alaeda - Virus.Linux.Alaeda
* Bad Bunny - Perl.Badbunny
* Binom - Linux/Binom
* Bliss
* Brundle
* Bukowski
* Diesel - Virus.Linux.Diesel.962
* Kagob a - Virus.Linux.Kagob.a
* Kagob b - Virus.Linux.Kagob.b
* MetaPHOR
* Nuxbee - Virus.Linux.Nuxbee.1403
* OSF.8759
* Podloso - Linux.Podloso
* Rike - Virus.Linux.Rike.1627
* RST - Virus.Linux.RST.a
* Satyr - Virus.Linux.Satyr.a
* Staog
* Vit - Virus.Linux.Vit.4096
* Winter - Virus.Linux.Winter.341
* Winux (also known as Lindose and PEElf)
* ZipWorm - Virus.Linux.ZipWorm

Worms
* Adm - Net-Worm.Linux.Adm
* Adore
* Cheese - Net-Worm.Linux.Cheese
* Devnull
* Kork
* Linux/Lion
* Mighty - Net-Worm.Linux.Mighty
* Millen - Linux.Millen.Worm
* Slapper
* SSH Bruteforce

ভাইরাসের এই তালিকাটা আমি এই উইকিপিডিয়া থেকে পেয়েছি !

লিনাক্সে আসবেন? নতুন অপারেটিং সিস্টেম শুরুর ঝামেলা সম্পর্কে অবগত আছেন তো?


ভাল থাকুন।
লিনাক্সে মাইগ্রেট করতে চান? আজকাল লিনাক্স খুবই
সহজবোধ্য গ্রাফিক্যাল ইন্টারফেইসে আমারদের সামনে তার মুক্ত দুনিয়ার আহবানের বানী
পৌছে দিচ্ছে। অনেকেই খুব আগ্রহী হয়ে লিনাক্সে মাইগ্রেট করতে চাচ্ছেন। বেশিরভাগ
ইউজারই উইন্ডোজ থেকে ক্র্যাক, সিরিয়াল, ট্রায়াল ভার্সন আর ভাইরাসের যন্ত্রনায় লিনাক্সের
পথে পা বাড়ান। এতে করে ২টি ঘটনা ঘটে থাকেঃ
১. লিনাক্সের মুক্ত দুনিয়ায় আপনার শুভাগমন ঘটে ও
লিনাক্স ফ্যান একজন বৃদ্ধি পায়।
অথবা,
২. লিনাক্সে এসে সবকিছু উইন্ডোজ-এর সাথে মেলাতে
গিয়ে না পেয়ে হতাশ হয়ে লিনাক্স চিরদিনের জন্য বিদায় করে দেয়া।
আগে দেখা যাক লিনাক্স কি?
-লিনাক্স হল একটা অপারেটিং সিস্টেমের মূল ভিত্তি
কার্নেল। এর উপর ভিত্তি করে অপারেটিং সিস্টেম তৈরি করা হয়।
লিনাক্স ভিত্তিক কি কি অপারেটিং সিস্টেম আছে?
-অসংখ্য। শতশত অপারেটিং সিস্টেম লিনাক্সের উপর
ভিত্তি করে তৈরি করা হয়েছে।
কয়েকটি জনপ্রিয় লিনাক্স ভিত্তিক অপারেটিং সিস্টেমের
নাম কি?

- উবুন্টু
- লিনাক্স মিন্ট
- ওপেন স্যুয
- ফেডোরা
- রেড হ্যাট, ইত্যাদি।
এদের মধ্যে সাধারন ইউজারদের ব্যবহার উপযোগি কোনটি?
লিনাক্স মিন্ট, উবুন্টু ইত্যাদি।
কিভাবে লিনাক্সে আসার প্রস্তুতি নেবেন?
প্রথমেই মনে রাখবেন লিনাক্স কিন্তু উইন্ডোজ বা
ম্যাক বা অন্য কোন অপারেটিং সিস্টেম নয়। সুতরাং লিনাক্স ইন্সটলের পরেই রিফ্রেস দিতে
যাবেন না। মনে রাখতে হবে যে লিনাক্সের সফটওয়্যার সম্ভার বিশাল। কিন্তু আপনি যদি
বসে বসে প্রথমেই উইন্ডোজ-এর সফটওয়্যার খোঁজা শুরু করেন আপনাকে হতাশই হতে হবে।
কেননা লিনাক্সে windows media player নেই, নেই winamp,
নেই real player, কিংবা নেই cyberlink power dvd ইত্যাদি
সফটওয়্যার। বরং লিনাক্সে আছে VLC player, Banshee’র মত উচ্চমানের মিডিয়া প্লেয়ার।
কি? নাক সিটকানো শুরু হয়ে গেছে? তাহলে মনে করিয়ে
দেয়া ভাল বাংলাদেশের ৯০% সফটওয়্যার, নির্মাতাকে ফুটো পয়সা না দিয়েই আরামে ব্যবহার
করা হয়ে থাকে। আপনি নিজে সারাজীবন Cyberlink Power DVD চালিয়েছেন,
কিন্তু ভেবে দেখুন এটি কিনে ব্যবহার করার মত আপনার সামর্থ্য বা ইচ্ছা কোনটাই আছে
কি না।
সুতরাং লিনাক্সে আসার আগে মনে করবেন সেই সময়ে ফিরে
গেছেন, যখন কম্পিউটারের কিছুই জানতেন না। ব্যাসিক ব্যাপার স্যাপার লিনাক্সই বলুন
উইন্ডোজই বলুন সবখানেই এক। যেমনঃ Double click করে ফোল্ডার
খুলতে হয়, ফাইল রান করতে হয়, সিঙ্গেল ক্লিকে সিলেক্ট(চেঞ্জ করা যায়)।
লিনাক্সে আসার আগে তাই প্রথমেই এই প্রস্তুতিগুলো নিয়ে
রাখুনঃ
১. আপনার পিসিতে প্রায় ১০-২০ গিগাবাইট ফ্রি
স্পেসযুক্ত আলাদা একটি ড্রাইভ। উইন্ডোজ পুরোপুরি বাদ দিয়ে দিলে আপনার সি ড্রাইভই
যথেষ্ট। উবুন্টু সাধারনত ৫ গিগার মত জায়গা নেয়। ১০-২০ গিগা বলার কারন বাকি
স্পেসগুলো হল আলাদা প্রোগ্রাম ইন্সটলের জায়গা ও অপারেটিং সিস্টেমের সাবলীল চলার
কাজে সাহায্য করার জন্য রেখে দেয়া ভাল।
২. প্রথমে আপনার পছন্দের উইন্ডোজ সফটওয়ারের একটা
লিস্ট করুন। লিনাক্সে এর অনেকগুলোই পাবেন। সার্চ দিয়ে দিয়ে ডাউনলোড করে ফেলতে
পারবেন।
৩. ইন্টারনেট ছাড়া উবুন্টু প্রায় প্রাণহীন।
অর্থাৎ, আপনার অবশ্যই ইন্টারনেট সংযোগ থাকতে হবে। না থাকলে উবুন্টু চালানো যাবে না
এমন নয়, তবে দরকারি সফটওয়্যার সব নেট থেকেই ডাউনলোড করতে হয় বলে আপনার অসুবিধা
হবে।
৪. যদি ইন্টারনেট না-ই থাকে তাহলে অবশ্যই লিনাক্স
মিন্ট ব্যবহার করুন। লিনাক্স মিন্টে আপনার প্রায় সকল প্রকার মিডিয়া ফাইল(ছবি, গান,
মুভি, ডিভিডি) চালানোর কোডেক দেয়াই থাকে। ফলে পরে আর মিডিয়া ফাইল চালাতে সমস্যা
হবে না।
৫. উবুন্টু/লিনাক্স মিন্ট ইত্যাদি প্রায় সব রকম
মোবাইলের মডেম অটোমেটিক ইন্সটল করে ফেলে, আপনাকে শুধু দেখাতে হবে আপনি কোন মোবাইল
অপারেটর ব্যবহার করেন। লিস্ট আসবে আপনি শুধুমাত্র জিপি/রবি/এয়ারটেল ইত্যাদি
সিলেক্ট করে দেবেন। দেখবেন পরের বার থেকে আপনার মোবাইল লাগানোর সাথে সাথেই
কানেক্টেড। জিপিআরএস/এজ/থ্রিজি মডেমের ক্ষেত্রেও একই পদ্ধতি।
৬. তবে, ওয়াইম্যাক্স কোম্পানিগুলোর বর্তমান
বাজারে(আজ তারিখ 19-Jun-11) থাকা USB DONGLE MODEM গুলো
লিনাক্সের জন্য ড্রাইভার বানায় না। লিনাক্স উপযোগি মডেম ছাড়ে না বলে এগুলো লিনাক্স
সাপোর্ট করে না। তবে, বড় গিগাসেট মডেম, যেগুলো ল্যান পোর্টে কানেক্ট করতে
হয়,তা লিনাক্সে আরামে ব্যবহার করা যায়।
৭. গেমস খেলা যাদের নেশা তারা লিনাক্স থেকে দূরে
থাকুন, লিনাক্সের সকল সফটওয়্যার ফ্রি থাকবে এটাই লিনাক্সের মটো। তাই গেমস
কোম্পানিগুলো লিনাক্সে তাদের বানিজ্যিক সফটওয়্যার ছাড়ে না, কেননা মাগনা দিলে তাদের
না আর্থিক ক্ষতি হবে কারন তাদের নিজেদের খরচ চালাতে হয়, প্রোগ্রামারদের বেতন দিতে
হয়, ট্যাক্স দিতে হয়, নানান খরচ পোহাতে হয়।
৮. একই কথা সফটওয়ারের জন্যেও প্রযোজ্য।
৯. লিনাক্সের সফটওয়্যার এর সেটাপ ফাইল ব্যাকআপ করে
রাখতে পারবেন না যেমনটা উইন্ডোজ-এ করেন। অর্থাৎ সেটাপ ফাইল রেখে দিলেন আর দু’দিন পরপর
উইন্ডোজ ভাইরাসে খাবে আর আপনি বার বার সিস্টেম সেটাপ দিয়ে বসে বসে হার্ডডিস্ক কপি
থেকে সফটওয়্যারগুলো ইন্সটল করে নেবেন তা হবে না। লিনাক্স সবসময় লেটেস্ট এডিশনের
সফটওয়্যার ব্যবহারে বিশ্বাসী। লিনাক্সে সফটওয়্যার হার্ডডিস্কে ব্যাপআপ রাখা যায় না
এমন না, তবে সেটা নতুন ব্যবহারকারীর বিরক্তি উৎপাদন করতে পারে। একটু খাঁটুনির
প্রয়োজন হয়।
১০. এক কোডেক বার বার ইন্সটল করে জায়গার অপচয় করায়
লিনাক্স বিশ্বাস করে না। তাই দরকারি সবকিছুই নেট থেকে ডাউনলোডের জন্য রাখা হয়েছে। ধরুন
আপনি VLC player ইন্সটল করলেন, এবার আপনি SM player ডাউনলোড
করতে যাচ্ছেন, তখন দেখবেন VLC’র যে যে কোডেকগুলো SM player
ও ব্যবহার করে সেগুলোবাদ দিয়ে ডাউনলোড হচ্ছে। ফলে জায়গার অপচয় রোধ হচ্ছে। উইন্ডোজে যদি দশ রকমের মিডিয়া প্লেয়ার ইন্সটল করেন mkv
ফাইল রান করতে, দশ বার ঐ একই ড্রাইভার ইন্সটল হবে, কেউ কারোটা শেয়ার করতে
পারে না।
১১. মনে রাখবেন, AutoCAD এর কোন
সম্পূর্ণ সাবস্টিটিউট (substitute) লিনাক্সে
এখনো তৈরি হয় নি। তবে যেভাবে লিনাক্স এগিয়ে যাচ্ছে, অচিরেই হয়ে যাবে।
১২. লিনাক্সে উইন্ডোজের যে যে সফটওয়্যারগুলো স্বাভাবিক
উপায়ে
চালাতে পারবেন না তা হলঃ
-মাইক্রোসফট অফিস,ভিজুয়াল বেসিক, উইন্ডোজ মিডিয়া
প্লেয়ার, উইন্ডোজ মুভি মেকার ইত্যাদি মাইক্রোসফটের তৈরি করা সফটওয়্যার।
-পাওয়ার ডিভিডি, রিয়েল প্লেয়ার, কুইক টাইম
প্লেয়ার, মিউ-টরেন্ট, ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার (IDM),
যে কোন উইন্ডোজ এন্টিভাইরাস, নিরো বার্নিং রম, অ্যাশাম্পু সিডি বার্নার, ACD
SEE ফটো ম্যানেজার, এডোবি ফটোশপ, এডবি ক্রিয়েটিভ স্যুট মাস্টার কালেকশন্স
(ফটোশপ, ইলাস্ট্রেটর, ইন-ডিজাইন, ফ্লাস ক্যাটালিস্ট/প্রফেশনাল/বিল্ডার,
ড্রিমওয়েভার, প্রিমিয়ার, আফটার ইফেক্টস, ব্রিজ, মিডিয়া এনকোডার, এন কোর, অন-লোকেশন),
নোটপ্যাড++, টেরা কপি, সিস্টেম কেয়ার অফ পিসি, সিক্লিনার, WinRAR
ইত্যাদি সহ প্রায় সব পেইড সফটওয়্যার।
ভাবছেন সবই তো বাদ, আছেটা কি?? প্রায় সবগুলোরই
লিনাক্স সাবস্টিটিউট আছে। পরের পর্বে সেটা নিয়ে লিখব।
এবার জানলেন লিনাক্সে আসতে হলে কি কি জিনিসের মায়া
ত্যাগ করতে হবে।
Powered by ScribeFire.
Backstreet Boys - Backstreet Boys - Show Me The Meaning Being Lonely .mp3
Found at bee mp3 search engine
Anupam Roy - Amake Amar Moto Thakte Dao .mp3
Found at bee mp3 search engine

মোট পৃষ্ঠাদর্শন

sironamhin